শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২৬ | ৩:৩৮
Link Copied Successfully!

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে রংপুরে জনসভায় যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রংপুর সফরকালে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

শুক্রবার বিকাল পৌনে ৪টায় রংপুরের পীরগঞ্জ বাবনপুরে উপস্থিত হয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যানের একান্ত সচিব এ বিএম আব্দুস সাত্তার।

এ বিষয়ে রংপুর পীরগঞ্জ-৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিকালে পীরগঞ্জে আসবেন।

বিজ্ঞাপন

সেখানে তিনি জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেবেন তিনি। এরপর তারেক রহমান রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন।

এদিকে তারেক রহমানের সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সফর রংপুরে বিএনপির জন্য ‘টনিকের মতো’ কাজ করবে বলে জানিয়েছেন নেতারা। তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

তারেক রহমানের নির্বাচনি জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে দিয়েছে। ইতোমধ্যে মাঠ পরিদর্শন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি শাহাজান আলী জানিয়েছেন, পুলিশের পোশাকের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে ।

বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফর ও জনসভা সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ঈদগাহ মাঠে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু হয়। পাশাপাশি জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে এলাকায় মাইকিং করা হচ্ছে।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে রংপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

সফরকালে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন- এটি আমাদের জন্য আবেগঘন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ (সদর ও আংশিক সিটি) আসনের প্রার্থী শামসুজ্জামান সামু বলেন, দলের প্রধানের রংপুর আগমনকে কেন্দ্র করে পুরো জেলা ও মহানগর বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কালেক্টরেট মাঠের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে আমরা আশা করছি। তারেক রহমান এ জনসভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত