জাতীয় পার্টির প্রতি ইসির ‘সফটনেস’ দেখে আমরা অবাক

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৫, ২০২৬ | ৫:১৬
Link Copied Successfully!

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি নাজমুল হাসান বলেছেন, জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধ করতে না পারার দায় অন্তর্বর্তী সরকারের আছে। পাশাপাশি দলটির প্রতি নির্বাচন কমিশনের (ইসি) ‘সফটনেস’ অবাক করার মতো।

রোববার (২৫ জানুয়ারি) আগারগাঁওয়ে কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নাজমুল হাসান বলেন, জাতীয় পার্টি, যে দলের নেতাদের কারাগারে থাকার কথা, তারা এখন প্রকাশ্যে। তারা বাংলাদেশের বিরুদ্ধে, শেখ হাসিনার পক্ষে কথা বলছেন। আমরা ভয় পাই, আমরা আতঙ্কিত হই।

বিজ্ঞাপন

তিনি বলেন, যে জাতীয় পার্টি মানুষের ভোটাধিকার হরণ করেছে, যে দলটি আওয়ামী লীগকে দৈত্য হতে পেছন থেকে কলকাঠি নেড়েছে, সেই জাতীয় পার্টির পক্ষে ইসির সফটনেস দেখে আমরা খুবই অবাক হয়েছি।

তিনি আরও বলেন, আমরা আশঙ্কা প্রকাশ করছি যে, নির্বাচন কমিশন ৪৫ জন ঋণখেলাপিকে বৈধতা দিয়েছে। দ্বৈত নাগরিকদের ভোট করার সুযোগ দিয়েছে। ‘দিল্লির গোলাম’ হিসেবে যারা পরিচিত সেই জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ দিয়েছে।

আসন্ন নির্বাচনে জাতীয় পার্টিকে ‘অযোগ্য’ ঘোষণা করে তাদের দলের নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানান ছাত্র অধিকার পরিষদের এ নেতা।

বিজ্ঞাপন

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক বলেন, জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে। আমরা এ ব্যাপারে সরকারের কোনো ভূমিকা দেখছি না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত