১২ ফেব্রুয়ারি হবে জামায়াতের ‘ভূমিধস বিজয়’: ব্যারিস্টার আরমান

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৩, ২০২৬ | ৪:১৪
Link Copied Successfully!

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ভূমিধস বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-১৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-২ নম্বরের সাত নম্বর ওয়ার্ড এলাকায় নিজের নির্বাচনি প্রচার ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

ক্যাম্প উদ্বোধনের পর ব্যারিস্টার আরমান দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন। এ সময় তিনি ভোটারদের কাছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ এখন কালো টাকা ও পেশিশক্তিমুক্ত একটি মেধাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চায়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই ভোটাররা ব্যালটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন বলে তিনি মনে করেন।

ব্যারিস্টার আরমান আরও বলেন, গতকাল রাত ১২টা ১ মিনিট থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হয়েছে। আমরা বিভিন্ন এলাকায় প্রচার ক্যাম্প চালু করছি এবং সরাসরি জনগণের কাছে যাচ্ছি। মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি ভূমিধস বিজয় হবে।

সততা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জনগণ এমন জনপ্রতিনিধি চায়, যাকে টাকা দিয়ে কেনা যায় না। জামায়াতে ইসলামী এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ— কোনো প্রলোভন কিংবা চাপ তাদের আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জামায়াতের রাজনীতির মূল ভিত্তি হলো আল্লাহভীতি ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। ‘আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না’— এই আদর্শ নিয়েই তাদের সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত