ফরিদগঞ্জের এমএ হান্নানসহ ৫৯ জনকে বহিষ্কার করলো বিএনপি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২১, ২০২৬ | ৯:০৭
Link Copied Successfully!

দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় ৫৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় তাঁদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে জোটের শরিকদের আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় ১৩ নেতাকে বহিষ্কার করা হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭২ জনকে বহিষ্কার করল বিএনপি। এবারের নির্বাচনে ৭৯টি আসনে বিএনপির ৯২ জন নেতা স্বতন্ত্র বা ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন।

বিজ্ঞাপন

বহিষ্কৃত নেতাদের তালিকা:

রংপুর বিভাগ

১. দিনাজপুর-২: আ ন ম বজলুর রশিদ (দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক)। ২. দিনাজপুর-৫: এ জেড এম রেজওয়ানুল হক (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)। ৩. নীলফামারী-৪: রিয়াদ আরফান সরকার রানা (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর জেলা বিএনপি)।

বিজ্ঞাপন

১. নওগাঁ-৩: পারভেজ আরেফিন সিদ্দিকী জনি (সদস্য, মহাদেবপুর উপজেলা বিএনপি)। ২. নাটোর-১: তাইফুল ইসলাম টিপু (সহ-দপ্তর সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি) ও ডা. ইয়াসির আরশাদ রাজন (সদস্য, জেলা বিএনপি)। ৩. নাটোর-৩: দাউদার মাহমুদ (যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি)। ৪. রাজশাহী-৫: ইসফা খাইরুল হক শিমুল (সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপি) ও ব্যারিস্টার রেজাউল করিম (সহসভাপতি, লন্ডন জিয়া পরিষদ)। ৫. পাবনা-৩: কে এম আনোয়ারুল ইসলাম (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)। ৬. পাবনা-৪: জাকারিয়া পিন্টু (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপি)।

খুলনা বিভাগ

১. কুষ্টিয়া-১: নুরুজ্জামান হাবলু মোল্লা (সাবেক যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর উপজেলা বিএনপি)। ২. নড়াইল-২: মনিরুল ইসলাম (সাধারণ সম্পাদক, জেলা বিএনপি)। ৩. যশোর-৫: অ্যাডভোকেট শহীদ ইকবাল (সভাপতি, মণিরামপুর থানা বিএনপি)। ৪. সাতক্ষীরা-৩: ডা. শহীদুল আলম (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)। ৫. বাগেরহাট-১: ইঞ্জিনিয়ার মাসুদ (সদস্য, জেলা বিএনপি)। ৬. বাগেরহাট-৪: খায়রুজ্জামান শিপন (সদস্য, জেলা বিএনপি)।

 

বরিশাল বিভাগ

১. বরিশাল-১: আব্দুস সোবহান (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)। ২. পিরোজপুর-২: মোহাম্মদ মাহমুদ হোসেন (প্রাথমিক সদস্য)।

ঢাকা বিভাগ

১. নারায়ণগঞ্জ-১: মোহাম্মদ দুলাল হোসেন; নারায়ণগঞ্জ-২: মো. আতাউর রহমান খান আঙুর; নারায়ণগঞ্জ-৩: অধ্যাপক মো. রেজাউল করিম (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)। ২. টাঙ্গাইল-১: অ্যাডভোকেট মোহাম্মদ আলী; টাঙ্গাইল-৩: লুৎফর রহমান খান আজাদ (উপদেষ্টা, চেয়ারপারসন); টাঙ্গাইল-৫: অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (সাধারণ সম্পাদক, জেলা বিএনপি)। ৩. নরসিংদী-৫: মো. জামাল আহমেদ চৌধুরী (সহসভাপতি, জেলা বিএনপি)। ৪. মুন্সিগঞ্জ-১: মো. মুমিন আলী; মুন্সিগঞ্জ-৩: মো. মহিউদ্দিন (সদস্য সচিব, জেলা বিএনপি)।

ময়মনসিংহ বিভাগ

১. কিশোরগঞ্জ-১: রেজাউল করিম চুন্নু; কিশোরগঞ্জ-৫: শেখ মজিবুর রহমান ইকবাল (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)। ২. ময়মনসিংহ-১: সালমান ওমর রুবেল; ময়মনসিংহ-১০: এবি সিদ্দিকুর রহমান; ময়মনসিংহ-১১: মো. মোর্শেদ আলম। ৩. নেত্রকোনা-৩: মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া। ৪. শেরপুর-৩: মো. আমিনুল ইসলাম বাদশাহ।

 

ফরিদপুর বিভাগ

১. মাদারীপুর-১: লাভলু সিদ্দিকী ও কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা; মাদারীপুর-২: মিল্টন বৈদ্য। ২. রাজবাড়ী-২: নাসিরুল হক সাবু (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)। ৩. গোপালগঞ্জ-২: এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ; গোপালগঞ্জ-৩: অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব।

সিলেট বিভাগ

১. সুনামগঞ্জ-৩: আনোয়ার হোসেন; সুনামগঞ্জ-৪: দেওয়ান জয়নুল জাকেরীন। ২. সিলেট-৫: মামুনুর রশীদ (চাকসু)। ৩. মৌলভীবাজার-৪: মহসিন মিয়া মধু। ৪. হবিগঞ্জ-১: শেখ সুজাত মিয়া (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)।

 

কুমিল্লা বিভাগ

১. ব্রাহ্মণবাড়িয়া-১: অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন; ব্রাহ্মণবাড়িয়া-৫: কাজী নাজমুল হোসেন তাপস; ব্রাহ্মণবাড়িয়া-৬: কৃষিবিদ সাইদুজ্জামান কামাল। ২. কুমিল্লা-২: ইঞ্জিনিয়ার আব্দুল মতিন; কুমিল্লা-৭: আতিকুল আলম শাওন। ৩. চাঁদপুর-৪: এম এ হান্নান (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)।

চট্টগ্রাম বিভাগ

১. চট্টগ্রাম-১৪: অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী ও শফিকুল ইসলাম রাহী; চট্টগ্রাম-১৬: লিয়াকত আলী। ২. নোয়াখালী-২: কাজী মফিজুর রহমান (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি); নোয়াখালী-৬: প্রকৌশলী ফজলুল আজীম ও ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত