বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মিলন হোসেন মিয়াজী ও রাবেয়া আক্তার রুবি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২০, ২০২৬ | ৯:২১
Link Copied Successfully!

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন প্রয়াত ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক হলেন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাজীগঞ্জের মিলন হোসেন মিয়াজী, হাজীগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা পরিষেরদ সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার রুবি।

গত রোববার (১৮ জানুয়ারি) সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হারুন অর রশিদকে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা, বেগম খালেদা জিয়ার আইনজীবি এ্যাড. মো. কামাল হোসেনকে আহবায়ক ও নরসিংদি জেলা বিএনপির সভাপতি মো. মাজহারুল আলম মিথুনকে সদস্য সচিব করে ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় এ কমিটি গঠন করা হয়।

ওইদিন সংগঠনটির উপদেষ্টা কমিটির অনুষ্ঠিত এক বর্ধিত সভায় উপস্থিতির সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় আহবায়ক কমিটির ঘোষণা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

মিলন হোসেন মিয়াজী ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’ ছাড়াও ‘জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ’ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। গত ৩০ বছর ধরে বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে দলটির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে তিনি তাঁর দায়িত্ব পালন করে আসছেন।

এক প্রতিক্রিয়ায় মিলন হোসেন মিয়াজী তাঁর দায়িত্ব পালনে সংগঠনটির সকল পর্যায়ের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মৃতি সংরক্ষণ ও তাঁর রাজনৈতিক অবদান নতুন ও আগামি প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আত্মপ্রকাশ করে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’। গত ১৮ জানুয়ারি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির এক বর্ধিত সভার মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী গঠন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২