
চাঁদপুরে জামায়াতের দুই প্রার্থীসহ ছয়জনের মনোনয়ন প্রত্যাহার
Link Copied Successfully!


এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে জামায়াতের দুই প্রার্থীসহ ছয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। জেলায় এবারের নির্বাচনে লড়ছেন ৩৫ প্রার্থী।
জেলা নির্বাচনী কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা জানান, চাঁদপুর-১ কচুয়া আসনে খেলাফতে মজলিশের প্রার্থী আনিছুর রহমান, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে খেলাফতে মজলিশের প্রার্থী তোফায়েল আহমেদ ও জাকের পার্টির নুরুল ইসলাম, চাঁদপুর-২ (মতলব দক্ষিণ -উত্তর) আসনে জামায়াতের প্রার্থী আবদুল মোবিন, এবি পার্টির রাশেদা আক্তার ও চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তির জামায়াতের প্রার্থী মাওলানা আবুল হোসাইন মনোনয়ন প্রত্যাহার করেন।
এদিকে জেলায় আলোচনার কেন্দ্রবিন্দু জামায়াত ও এলডিপি প্রার্থীরা। ১০ দলীয় ঐক্য জোটের প্রার্থী চাঁদপুর-২ আসনে এডিপির প্রার্থী মো. বিল্লাল হোসেন ও চাঁদপুর -৫ আসনে ড. নেয়ামুল বশির লড়বেন।










