হাজীগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৭, ২০২৬ | ১:২৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চাঁদপুর জেলার পুলিশ সুপার রবিউল হোসেনের দিকনির্দেশনায় এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বারের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় হাজীগঞ্জ বিশ্বরোড সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে রাস্তার ওপর থেকে সুমন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত ইব্রাহিমের পুত্র ও ফিরোজা বেগমের সন্তান। তার বাড়ি হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড মকিমাবাদ (কাসারি বাড়ি)।

বিজ্ঞাপন

পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-১০, তারিখ-১৬ জানুয়ারি ২০২৬।

গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার (১৭ জানুয়ারি ) যথাযথ পুলিশ এস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২