চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে এক যুবক নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২৬ | ১১:২৭
Link Copied Successfully!

চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকায় পিকআপ ভ্যান-সিএনজি চালিত অটোরিকশায় মুখোমুখি সংঘর্ষে মো. শাহজালাল (২৪) নামে যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। হতাহতরা সকলে অটোরিকশার যাত্রী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে ওয়ারলেছ মোড় তরপুরচন্ডি স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

বিজ্ঞাপন

নিহত যুবক শাহজালাল জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের মোল্লা বাড়ির মৃত শাহ আলমের ছেলে। আহত যাত্রী মো. মমিন (১৯) একই এলাকার কুদ্দুসের ছেলে। অপর আহত যাত্রীর নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, রাতে অটোরিকশা করে নিহত শাহজালালসহ যাত্রীরা শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা উল্টেগিয়ে যাত্রীরা গুরুতর আহত হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, স্থানীয়দের সহযোগিতায় আহত তিন যাত্রীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মমিন হাসপাতালে চিকিৎসাধীন। শাহজালালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দাউদকান্দি এলাকায় মারা যায়। অপর আহত ব্যাক্তিকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।

বিজ্ঞাপন

থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, নিহত যুুবকের সদর হাসপাতালে এনে রাখা হয়েছে। তার সুরতহাল তৈরী হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রানা সাহা বলেন, নিহত শাহজালালের ইন্ট্রানাল ইন্জুরির কারণে ঢাকায় রেফার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনায় কবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশা পুলিশ লাইন্সে জব্দ রয়েছে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে নিহত ব্যাক্তির মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত