চাঁদপুরে দেড় হাজার অসহায় লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৯, ২০২৬ | ২:২৮
Link Copied Successfully!

গত দুই সপ্তাহ শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে অসহায় ও দরিদ্র দেড় হাজার নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় ইউনিয়নের আমিরাবাদ গ্রামের চৌধুরী বাড়ি ঈদগা মাঠে ঢাকা ব্যাংকের সাবেক চেয়ারম্যান রেশাদুর রহমান শাহীনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ পূর্বে আয়োজক সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ ইরফান হোসেন।

বিজ্ঞাপন

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম সামিনুর বিন আলতাফ, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মানিকুর রহমান মানিক।

উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বক্তব্য দেন ঢাকা ব্যাংক চাঁদপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. মাহবুব আলম, সমাজ সেবক এনাম চৌধুরী, আশফাকুর রহমান তুহিন, গোলাম মালেক চৌধুরী ও মারুফ চৌধুরী।

প্রিন্সিপাল অফিসার মাহবুব আলম বক্তব্যে বলেন, ঢাকা ব্যাংক প্রতিবছরই সামাজিক দায়বদ্ধতা থেকে শীতবস্ত্র বিতরণ করে আসছে। ব্যাংকের চেয়ারম্যানের উদ্যোগে এই আয়োজন। আমাদের পাশে থাকবেন, যাতে করে সবসময় সহায়তা নিয়ে আপনাদের পাশে থাকতে পারি। চেষ্টা থাকবে পরবর্তীতে আরো লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা যায়।

বিজ্ঞাপন

সমাজসেবক আশফাকুর রহমান তুহিন বক্তব্যে বলেন, ঢাকা ব্যাংকের উদ্যোগে প্রতিবছরই এই এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়ে আসছে। আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে এই ধারা অব্যাহত থাকবে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সহযোগিতা করেন ওমর চৌধুরী ও রহিম চৌধুরী সহ গ্রাম পুলিশের সদস্যরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ