
হাজীগঞ্জে রোটারেক্ট ক্লাব ডাকাতিয়ার শীতবস্ত্র উপহার বিতরণ
Link Copied Successfully!


চাঁদপুরের হাজীগঞ্জে অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করেছে রোটারেক্ট ক্লাব ডাকাতিয়া হাজীগঞ্জ। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের আর.সি.সি রোটা. জাফর আহমেদ, ক্লাবের প্রেসিডেন্ট রোটা. আল-আমিন বেপারী, সদস্য শফিক, নকিব, দিহান, নাহিদ, রানা প্রমুখ।
রোটারেক্ট ক্লাব ডাকাতিয়ার নেতৃবৃন্দ জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিতরণকালে উপহার পেয়ে শিশুদের মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।










