সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন ডা. এ এইচ এম ফেরদৌস নুর (কাউসার)

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৫, ২০২৬ | ৩:২৯
Link Copied Successfully!

চিকিৎসাসেবা, একাডেমিক অগ্রগতি ও পেশাগত নিষ্ঠার ধারাবাহিকতায় নাক, কান ও গলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন ডা. এ এইচ এম ফেরদৌস নুর (কাউসার)। গত ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তিনি এই পদোন্নতি অর্জন করেন।

ডা. ফেরদৌস নুর ২০০৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১০ সালের ১ জুলাই চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ২০১১ সালে তিনি চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন।

উচ্চতর পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে ২০১২ সালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এফসিপিএস প্রশিক্ষণের জন্য সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগ দেন। ২০১৫ সালে এফসিপিএস কোর্স সম্পন্ন করার অংশ হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) এ যোগদান করেন। পরবর্তীতে ২০১৭ সালে তিনি ঢাকা তেজগাঁও জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে গবেষণা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে ২০২১ সালে তিনি পুনরায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। ২০২২ সালে জুনিয়র কনসালটেন্ট হিসেবে পদোন্নতি পেয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ ২০২৫ সালের ১১ ডিসেম্বর নাক, কান ও গলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন, যা তার পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ব্যক্তিজীবনে ডা. এ এইচ এম ফেরদৌস নুর চাঁদপুর শহরের নতুন বাজার উকিলপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মরহুম মো. আবুল হাশেম এবং মাতা ফেরদৌস আক্তার। তিনি বিবাহিত। তার স্ত্রী ডা. ইসরাত জাহান বর্তমানে চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

চিকিৎসাসেবা, গবেষণা ও শিক্ষাক্ষেত্রে তার এই অগ্রযাত্রা আগামী দিনে স্বাস্থ্যখাতে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞাপন

সহকারী অধ্যাপক পদে তার এই পদোন্নতিতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও চাঁদপুরের চিকিৎসা মহল তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে তার সাফল্য কামনা করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ