
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে কুরআন খতম ও দোয়া মাহফিল


বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার(৪ জানুয়ারি) বিকাল ৩ টায় দেশগাঁও ডিগ্রি কলেজ মাঠে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
কুরআন খতম ও দোয়া মাহফিলে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন বেলাল।


বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দেশগাঁও দিনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহ সুলতান ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিদ হোসেন শাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বকর সুমন।
এছাড়াও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওহিদুল ইসলাম মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ও খোরশেদ আটিয়া, সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন চৌধুরী,ইউনিয়ন যুবদলের সভাপতি আমিন খান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি সোহাগ খান, সাধারণ সম্পাদক শেখ ফরিদ সুমন, যুগ্ম সম্পাদক জামাল আটিয়া, নিজাম উদ্দিন ও মহিন মিজি, প্রচার সম্পাদক মাহতাব, সাংগঠনিক সম্পাদক নূর নবী এবং যুবদল নেতা ফরিদ মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহিন উদ্দিন সরদার, সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক রহমত উল্লাহ আকাশ, ইউনিয়ন ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আল হাসান বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আহমেদ স্বাধীন, মতিউর রহমানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।








