বৈশাখী টিভি’র কচুয়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোঃ রাছেল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২৬ | ৫:০৫
Link Copied Successfully!

দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি’র কচুয়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিকতায় সক্রিয় উদীয়মান তরুণ মোঃ রাছেল।

শনিবার (৩ জানুয়ারী ২০২৬) বিকেলে রাজধানীর মহাখালীতে অবস্থিত বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন, প্রধান বার্তা সম্পাদক জিয়াউল করিব সুমন, অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধান এইচএম নাহিয়ান, প্লানিং এডিটর মামুন চৌধুরী, আইটি বিভাগের প্রধান জাহাঙ্গীর চৌধুরী, ডিজিটাল বিভাগের প্রধান বিল্লাল হোসেন জুয়েল।

মোঃ রাছেল শিক্ষাজীবন শেষ করে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকা মোঃ রাছেল কর্মজীবনে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক ও সহকর্মী মহলে প্রশংসিত হয়েছেন। সাংবাদিক রাছেল দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনীর মাধ্যমে এলাকার অবহেলিত মানুষের দুঃখ-দুর্দশা, সামাজিক সমস্যা এবং উন্নয়নের সম্ভাবনাগুলো উঠে এসেছে। ইতিপূর্বেও তিনি বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন।

বিজ্ঞাপন

এক প্রতিক্রিয়া সাংবাদিক মোঃ রাছেল বলেন, দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম বৈশাখী টেলিভিশনে কাজের সুযোগ পাওয়া আমার জন্য বড় একটি প্রাপ্তি। আমি সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সবসময় সত্য ও বস্তুনিষ্ঠতাকে প্রাধান্য দেবো। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। শিক্ষা জীবনে তিনি দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে (এসএসসি), কচুয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও বিবিএস (স্নাতক) এবং হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এমবিএ (মাস্টার্স) শেষ করেন।

বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমাদের সময়, ইংরেজি দৈনিক থে বিজনেস পোস্ট, স্থানীয় দৈনিক চাঁদপুর দর্পণ-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর-এর নিজস্ব প্রতিনিধি হিসেবেও তিনি কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন

তার এই নতুন দায়িত্ব পালনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি