স্ক্র্যাচে ভর দিয়ে খালেদা জিয়ার জানাজায় এলেন সাভারের তরিকুল

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৩১, ২০২৫ | ২:০৯
Link Copied Successfully!

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকার অদূরের উপজেলা সাভার থেকে এসেছেন তরিকুল ইসলাম। সম্প্রতি ভূমিকম্পের সময় দুর্ঘটনায় তরিকুলের এক পা ভেঙে গেছে। সেই ভাঙা পা নিয়েই স্ক্র্যাচে ভর দিয়ে জানাজায় অংশ নিতে এসেছেন তিনি।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গণভবন রোডে দেখা যায় তাকে।

এ সময় তরিকুল বলেন, ‘খালেদা জিয়াকে ভালোবাসি বলে জানাজায় অংশ নিতে এসেছি। সাভার থেকে গাবতলীর মাজার রোড পর্যন্ত ভ্যানে এবং গাবতলী থেকে পায়ে হেঁটে রওয়ানা হয়েছি। এখন জানাজায় অংশ নেব।’

বিজ্ঞাপন

জানা গেছে, তরিকুলের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকায়। মির্জা ফখরুল তার প্রতিবেশী বলেও জানান তিনি।

তরিকুল আরও জানান, মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে তিনি সিদ্ধান্ত নেন- জানাজায় অংশ নেবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী সকালেই বের হন সাভারের বাসা থেকে। সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে গাবতলী মাজার রোডে এসে পৌঁছান ১০টায়। এরপর সেখান থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছান স্ক্র্যাচে ভর দিয়েই।

তরিকুলের এই অদম্য ইচ্ছাকে অনেকেই স্বাগত জানিয়েছেন। তাকে যারাই রাস্তায় দেখছেন একটু দাঁড়াচ্ছেন এবং জিজ্ঞাসা করছেন তার সম্পর্কে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত