ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাবকারীকে মারধর, মনোনয়নপত্র জমাদানে বাঁধার অভিযোগ, থানায় জিডি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৮, ২০২৫ | ২:০৯
Link Copied Successfully!

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু কায়েস শিকদারের প্রস্তাবকারীকে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ও প্রার্থীর বড় ভাই মোহাম্মদ আবু কাউছার শিকদার বাঞ্ছারামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী নির্বাচন কমিশনারের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু কায়েস শিকদারের মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত হন মোহাম্মদ আবু কাউছার শিকদার। এ সময় লাল রঙের জ্যাকেট ও কালো চশমা পরিহিত মুখে চাপদাড়ি থাকা এক ব্যক্তির নেতৃত্বে ১০–১২ জন তাকে ঘিরে ধরে। অভিযুক্তরা তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে টেনে-হিঁচড়ে ভবনের বাইরে নিয়ে মারধর করে। পরে বাইরে থাকা আরও কয়েকজন তাকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এ সময় অভিযুক্তরা “নির্বাচন করার সাধ জীবনের মত মিটিয়ে দিবে” বলে হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, হামলার সময় তার সঙ্গে থাকা মোহাম্মদ ফারুক হোসেনকে হামলাকারীরা চিনতে না পরায় মনোনয়নপত্র ছিনিয়ে নিতে পারেনি। তিনি জানান, অভিযুক্তরা এলাকার পরিচিত উচ্ছৃঙ্খল ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভবিষ্যৎ নিরাপত্তা ও আইনগত সুরক্ষার জন্য বাঞ্ছারামপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডিতে ইমান আলী নামের এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা ৩০–৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে। জিডি পরবর্তীতে শাহ-আলম নামের অপর এক হামলাকারীকে শনাক্ত করতে পেরেছেন ভুক্তভুগী।

বাঞ্ছারামপুর থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত