শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৫, ২০২৫ | ১২:৩৮
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশ এ নির্বাচন সম্পন্ন হয়েছে। অংশ নিয়েছেন ও পরিদর্শন করছেন চাঁদপুর, হাজীগঞ্জ ও কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বুধবার শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহান রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সাংবাদিক সজল পাল ও জসিম উদ্দিন। নির্বাচন পর্যবেক্ষণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, নবাগত সভাপতি সোহেল রুশদি সাধারণ সম্পাদক এমএ লতিফ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী সাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক মেঘনা বার্তা প্রকাশক ও সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আবদুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক সভাপতি কামাল হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউর করিম, সাবেক সভাপতি রাকিবুল হাসান, সাংবাদিক সাইফুল ইসলাম সিপাত, সাইফুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়াও নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন চাঁদপুর -৫ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবুল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন বাদল, এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণ করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা পূর্বে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন। এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দেখে সবাই সন্তোষ প্রকাশ করেন।

বিকেলে সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. শাহজাহান। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মো. মঈনুল ইসলাম কাজল, যৌথ ভাবে সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ ও কামরুজ্জামান সেন্টু। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন। নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি সৌদি আরব মোহনা টেলিভিশন ও দৈনিক চাঁদপুর কন্ঠ প্রতিনিধি প্রধান রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন