স্বর্ণ শিশুদের নিয়ে চাঁদপুরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৪, ২০২৫ | ৫:৩৪
Link Copied Successfully!

ঐতিহ্যবাহী, প্রগতিশীল ও গণমানুষের কণ্ঠস্বর দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে ব্যতিক্রমী ও মানবিক আয়োজন করা হয়েছে।

সংবাদপত্রের জন্মদিনকে শুধুমাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে সমাজের অবহেলিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে দিনটি স্মরণীয় করে তুলেছে ইত্তেফাক পরিবার।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের গুনরাজদী এলাকার আল-আমিন এতিমখানায় স্বর্ণ শিশুদের (এতিম) নিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং এতিমখানার ২৫ জন শিশুর জন্য একবেলা খাবারের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাংলানিউজ২৪ ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহরিয়া বিন ইয়াহিয়া (পলাশ)।

তিনি বলেন, ইত্তেফাক কেবল একটি সংবাদপত্র নয়, এটি মানুষের কথা বলে, মানুষের পাশে থাকে। সেই ভাবনা থেকেই আজকের এই আয়োজন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, প্রেসক্লাবের ২০২৬ সালের নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি চৌধুরী ইয়াসিন আরাফাত, সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল, বাংলা টিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান রুবেল, দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধি মো. মহিউদ্দিন, বাণিজ্য প্রতিদিনের জেলা প্রতিনিধি শেখ আল মামুন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মাইনুল ইসলাম, আল-আমিন এতিমখানার ইনচার্জ আব্দুর রহমান, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের স্টাফ রিপোর্টার মো. সবুজসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

বিজ্ঞাপন

ব্যতিক্রমী এ আয়োজনকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, এতিম ও অসহায় শিশুদের নিয়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের প্রতিটি প্রতিষ্ঠানের উচিত মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করা।

অনুষ্ঠান শেষে শিশুদের সঙ্গে সময় কাটান অতিথিরা। স্বর্ণ শিশুদের মুখের হাসিতে প্রাণবন্ত হয়ে ওঠে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত