তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন চাঁদপুর থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মীর অংশগ্রহণের প্রস্তুতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২৫ | ৮:৫১
Link Copied Successfully!

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর জেলা থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।

আগামী ২৫ ডিসেম্বর রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত এই গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে চাঁদপুর জেলা থেকে শতাধিক লঞ্চ, বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার প্রস্তুত রাখা হয়েছে, যাতে করে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে ঢাকায় পৌঁছাতে পারেন।

তারেক রহমানকে স্বাগত জানাতে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সভা-সমাবেশ, মিছিল ও প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উদ্দীপনাময় পরিবেশ বিরাজ করছে।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ মানিক বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। চাঁদপুর জেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রত্যেকে নিজ নিজ নির্ধারিত স্থান থেকে লঞ্চ, বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসযোগে ঢাকায় রওনা হবেন।

তিনি আরও জানান, নেতাকর্মীদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা বিএনপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলীয় নেতারা সার্বক্ষণিক তদারকি করছেন।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে চাঁদপুরসহ সারাদেশের বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন আশাবাদ ও রাজনৈতিক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ