ইপসার সাংবাদিক সম্মাননা পেলেন নুর মোহাম্মদ পাটোয়ারী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২১, ২০২৫ | ৬:৪০
Link Copied Successfully!

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) এর উদ্যোগে হাজীগঞ্জে আয়োজিত উন্নয়ন মেলায় দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) হাজীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ভূইয়া একাডেমির মাঠে অনুষ্ঠিত আলোচনা সভার এক পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে সাংবাদিক ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন দৈনিক আদি বাংলা পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি ও মেঘনাপোস্ট-এর ডেস্ক ইনচার্জ নূর মোহাম্মদ পাটোয়ারী।

ইপসার শাহরাস্তি এরিয়া ম্যানেজার রুবেল উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোঃ আরিফুর রহমান। এ সময় অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইপসার ইয়ুথ কো-অর্ডিনেটর আফরা নাওয়ার রহমান, অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির পরিচালক মনজুর মোরশেদ চৌধুরী, রামচন্দ্রপুর ভূইয়া একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমানসহ ইপসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে এ ধরনের সম্মাননা গণমাধ্যমকর্মীদের আরও সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনে অনুপ্রেরণা জোগাবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি