
চাঁদপুরে গায়েবানা জানাজা ও প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল
Link Copied Successfully!


হাদীর জানাজা শেষে চাঁদপুরে গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শনিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজের পূর্বে দেশ রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়।
এরআগে ঢাকায় হাদীর জানাজা সরাসরি সম্প্রচার প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।


জানাজায় অংশ নেয় জেলা জামায়াত ইসলামী, ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।
গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে শহরের কয়েকটি সড়কে বিক্ষোভ মিছিলে অংশ নেয় তারা।








