নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হলেন বোয়ালখালীর কৃতি সন্তান মোস্তানছিরুল হক চৌধুরী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৫, ২০২৫ | ৭:৫১
Link Copied Successfully!

নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হলেন বোয়ালখালীর কৃতি সন্তান মোস্তানছিরুল হক চৌধুরী

নাগরিক ছাত্র ঐক্যের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও ভবিষ্যতমুখী করার লক্ষ্যে গঠিত হলো নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। এই কমিটিতে বোয়ালখালীর কৃতি সন্তান, ত্যাগী ছাত্রনেতা ও সংগঠক মোস্তানছিরুল হক চৌধুরীকে যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।

গতকাল দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত হয় “ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত?” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। সভা শেষে নাগরিক ছাত্র ঐক্যের প্রধান উপদেষ্টা, নাগরিক ঐক্যের সভাপতি, ছাত্র রাজনীতির জীবন্ত কিংবদন্তি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না আনুষ্ঠানিকভাবে নাগরিক ছাত্র ঐক্যের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ঘোষিত এই কমিটিতে মোস্তানছিরুল হক চৌধুরীকে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

বিজ্ঞাপন

মোস্তানছিরুল হক চৌধুরী দীর্ঘদিন ধরে নাগরিক ছাত্র ঐক্যের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কাজ করে আসছেন। বিশেষ করে তিনি নাগরিক ছাত্র ঐক্য মিডিয়া সেল উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনের ভাবমূর্তি তুলে ধরা, কর্মসূচি প্রচার, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ ও ডিজিটাল প্ল্যাটফর্মে সংগঠনের কার্যক্রম বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে মিডিয়া সেল ছিল আরও সংগঠিত, সক্রিয় ও প্রভাবশালী যা নাগরিক ছাত্র ঐক্যের অগ্রযাত্রায় উল্লেখযোগ্য অবদান রেখেছে।

বোয়ালখালীর এই কৃতি সন্তান ছাত্রজীবনের শুরু থেকেই অন্যায়, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে আসছেন। সাধারণ ছাত্রদের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্বগুণের কারণে নাগরিক ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ এবং কর্মীদের মধ্যে ব্যাপক আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছে।

নাগরিক ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ মনে করেন, মোস্তানছিরুল হক চৌধুরীর মতো দায়িত্বশীল, পরিশ্রমী ও আদর্শবান নেতৃত্ব সংগঠনের ভবিষ্যৎ পথচলাকে আরও সুদৃঢ় করবে। তার নেতৃত্বে নাগরিক ছাত্র ঐক্য আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশব্যাপী সাধারণ ছাত্রদের মধ্যে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী ছাত্র রাজনীতির বার্তা ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন

উক্ত আলোচনা সভায় বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সহ-সভাপতি ইমরান হোসাইন নুর, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি আজাদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতিসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিগণ। আলোচনা সভায় বক্তারা ছাত্র রাজনীতির ইতিবাচক দিক, দায়িত্বশীল ভূমিকা, সহনশীলতা, মতের বৈচিত্র্য ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ছাত্র রাজনীতি হতে হবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের মাধ্যম, দেশ গঠনের প্রশিক্ষণ ক্ষেত্র এবং নেতৃত্ব তৈরির পাঠশালা কিন্তু কখনোই তা সহিংসতা, দখলদারিত্ব বা সংকীর্ণ স্বার্থের হাতিয়ার হওয়া উচিত নয়। নাগরিক ছাত্র ঐক্য সেই আদর্শ ছাত্র রাজনীতির চর্চা করতে চায়, যেখানে মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধই হবে মূল চালিকাশক্তি।

নাগরিক ছাত্র ঐক্য বিশ্বাস করে, নতুন এই আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত হবে এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে কার্যকর ভূমিকা রাখবে। যুগ্ম সদস্য সচিব হিসেবে মোস্তানছিরুল হক চৌধুরীর অন্তর্ভুক্তি সেই পথচলায় নতুন গতি ও প্রত্যয় যোগ করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত