হাজীগঞ্জে একদিনে ২ মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৫, ২০২৫ | ১২:০৩
Link Copied Successfully!

হাজীগঞ্জে একদিনে ২ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার(১৪ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড মকিমাবাদ থেকে মুক্তা আক্তারের(৩২) মরদেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।

একই দিন দুপুরে হাজীগঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে নাজিম উদ্দিনের(৪২) মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মৃত মুক্তা আক্তার হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ মোল্লা বাড়ীর মুরাদ হোসেন পাভেলের স্ত্রী। তাকে নিজ বাসার সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থা উদ্ধার করেন হাজীগঞ্জ থানা পুলিশ।

মুক্তা আক্তারের মা’সহ পরিবারের সদস্যরা জানান, স্বামী ও তার পরিবারের মানসিক নির্যাতনে অতিষ্ট হয়ে মুক্তা আত্মহননের পথ বেঁচে দিয়েছেন। আর পুলিশ বলছে, মরদেহ উদ্ধার পূর্বক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন ও প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ’সহ তদন্ত চলছে।

এদিকে দুপুরে চাঁদপুর-লাকসাম রেলসড়কের হাজীগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে হাজীগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে চাঁদপুর রেলওয়ে পুলিশকে অবহিত করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে নিয়ে যান। এদিকে স্যোশাল মিডিয়া ও যুবকের সাথে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে নাজিম উদ্দিনের মরদেহ চিহ্নিত করেন।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, নিহত গৃহবধূর মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাজিম উদ্দিনের মরদেহ উদ্ধারের বিষয়ে তিনি বলেন, চাঁদপুর রেলওয়ে থানায় অবহিত করার পর একজন অফিসার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসে মরদেহ উদ্ধার করে চাঁদপুর নিয়ে গেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি