পন্যের প্যাকেট ব্যবহারে প্রতারণা, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৪, ২০২৫ | ৪:০২
Link Copied Successfully!

চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে পন্যের প্যাকেট ব্যবহারে প্রতারনা সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, শহরের পুরাণ বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজার থেকে বস্তায় খোলা পণ্য ক্রয় করে অন্যের প্যাকেট ব্যবহার করে জিরা, কিসমিচ ও অন্যান্য মসলা জাতীয় পণ্য প্যাকেটজাত করে বিক্রয়ের অপরাধে মেসার্স সততা ভান্ডার মালিককে ৫০ হাজার টাকা, ফ্রিজে বাসী খাবার সংরক্ষণ করার অপরাধে মাস্টার এন্ড রেস্টুরেন্ট এর মালিককে ২ হাজার টাকা এবং পেয়াজ বিক্রয়ের সময় পাকা ভাউচার প্রদান না করার অপরাধে রফিক এন্ড সন্স মালিককে ৩ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বিজ্ঞাপন

এসময় বিভিন্ন নাম ঠিকানা ব্যবহারযুক্ত প্যাকেট ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির একটি পুলিশ দল ও জেলা স্বাস্থ্য পরিদর্মক মো. নজরুল ইসলাম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু