হাজীগঞ্জে আলহাজ্ব আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৩, ২০২৫ | ৮:২৯
Link Copied Successfully!

হাজীগঞ্জে আলহাজ্ব আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর আল-বান্না বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিদর্শন করেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল-বান্না বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার।

মরহুম আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হুমায়ুন কবির তালুকদার জানান, ধারাবাহিকভাবে চলে আসা বৃত্তি পরীক্ষাতে এবারে উপজেলার ৬১ টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪৬৮ জন পরীক্ষাতে অংশ নিয়েছে। এর মধ্যে ১৩০ জনকে নগদ অর্থ, সনদ ও সম্মননা ক্রেস্ট প্রদান করা হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক ও আল-বান্না বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন করেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তুহিন হায়দার, সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী অন্যান্য শিক্ষক প্রতিনিধি ও অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

এছাড়া অতিথি হিসেবে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম মানিক, মুনছুর আহমেদ বিপ্লব, প্রধান শিক্ষক সাইদুল বাসার জুয়েল, রৌশনআরা, শিক্ষক নেতা মাওলানা জাহাঙ্গীর, হাফেজ আহেমদ কাঞ্চন, বেলাল হোসেন, মহিউদ্দিন পাঠান, ওমর ফারুক, নুরুল হুদাসহ বিশিষ্ট ও সুধীজন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি