
তফসিলের পরপরই হাদির গুলিবিদ্ধের ঘটনা অশনিসংকেত: আসিফ মাহমুদ
Link Copied Successfully!


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে উদ্বেগ জানিয়ে জড়িতদের গ্রেফতার দাবি করেন তিনি।
আসিফ মাহমুদ লিখেছেন, ‘হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন। বেঁচে থাকুন, আমাদের মাঝে ফিরে আসুন এই দোয়া করুন সবাই।’
আসিফ আরও লিখেছেন, ‘সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। জাতীয় নির্বাচনের তফসিলের পরপরই এরকম ঘটনা অশনিসংকেত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করুন।’


এদিকে, এদিন জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে নির্বাচনি প্রচারণাকালে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে তার।








