হাজীগঞ্জে বিজয় মাসে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন কমিটি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২৫ | ১০:৫৮
Link Copied Successfully!

হাজীগঞ্জে মহান বিজয় মাস উপলক্ষে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হাজীগঞ্জ শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়।

বৃহস্পতিবার বিকেল ৪টায় হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজীগঞ্জ শাখার সভাপতি শ্যামল কুমার দত্ত। উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, উপদেষ্টা উম্মে শায়কা দিলরুপা আক্তার দীপ্তি।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ মজুমদার।

এ সময় সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের হাজীগঞ্জ শাখার ১০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি: শ্যামল কুমার দত্ত,

সাধারণ সম্পাদক: খন্দকার আরিফ, সহসভাপতি: মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক: সাংবাদিক মোঃ জহির হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক: সাংবাদিক সুজন দাস,প্রচার সম্পাদক: সাংবাদিক রিমেল

বিজ্ঞাপন

সহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রানবন্ত নৃত্য পদর্শিত হয়৷

অনুষ্ঠানে বিজয় মাসের গুরুত্ব, সংস্কৃতি চর্চা এবং নতুন কমিটির করণীয় নিয়ে আলোচনা করা হয়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

পরিচালনা করেন শিক্ষক আকবর হোসেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি