চাঁদপুরে নতুন ধারার দৈনিক পত্রিকা নয়া প্রভাত -এর ঘোষণাপত্রের অনুমোদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২৫ | ৮:২২
Link Copied Successfully!

চাঁদপুর থেকে প্রকাশিত নতুন দৈনিক নয়া প্রভাত পত্রিকার ঘোষণাপত্রের অনুমোদন দিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার। ৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের কক্ষে আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন দেওয়া হয়। দৈনিক নয়া প্রভাত পত্রিকার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, চাঁদপুরে ২১ টি দৈনিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে। আজকে নয়া প্রভাত নামে নতুন একটি পত্রিকা যোগ হলো। আমরা আশা করবো আপনারা সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে ২২ নাম্বার থেকে এই পত্রিকাকে ১ নাম্বারে পৌঁছে যাবে। আমি এই পত্রিকা এবং এর সাথে সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা জানাই।

জেলা প্রশাসক বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে গণমাধ্যমের অনেক ভূমিকা রয়েছে। তারা এমন সংবাদ প্রকাশ করবেন যা মানুষের মাঝে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে। আমাদের সমাজে অনেক সমস্যা রয়েছে। সেটিতে চাইলে ইতিবাচক ভাবে প্রকাশ করা যায়। আপনাদের প্রকাশিত সংবাদ যেন চাঁদপুরের কল্যাণে হয়। যার মাধ্যমে চাঁদপুর এবং চাঁদপুরে মানুষ উপকৃত হবে।

বিজ্ঞাপন

দৈনিক নয়া প্রভাত এর সম্পাদক ও প্রকাশক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, পত্রিকাটি নিরবিচ্ছিন্নভাবে প্রকাশ এবং সত্যনিষ্ঠ সংবাদ প্রচারে সকলের সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক মো: এরশাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, রোটারিয়ান জামাল সাকিব, সাংবাদিক এইচ.এম নিজাম, শাহজামাল গাজী সোহাগ, সম্পাদক ও প্রকাশকের আইনজীবী এডভোকেট ফয়সাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন ইকরাম, মাওলানা ইকবাল হোসেন, মনির হোসাইন, তালহা জুবায়ের, মাজহারুল ইসলাম অনিক, কবির হোসেন মিজি, আশিক বিন রহিম প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে