হাজীগঞ্জে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মসূচি অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২৫ | ৪:৪২
Link Copied Successfully!

হাজীগঞ্জে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মসূচি করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ড. মোঃ মঞ্জুরল হাসান।

ব্র্যাকের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ব্র্যাক টিবি কন্ট্রোলের প্রোগ্রাম অফিসার হেলাল আহমেদ, জলবায়ু পরিবর্তন অফিসার মিজানুর রহমান, ফিল্ড অর্গানাইজার কামরুন নাহার।

অন্যান্যদের বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পল্লী চিকিৎসক মো. ফখরুল ইসলাম মজুমদার, ৫ নং সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান।

বিজ্ঞাপন

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের উপদলনেতা-১ মোঃ ইউসুফ, যুব সদস্য ইমন হোসেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও বিভিন্ন পল্লী চিকিৎসকগণসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।

কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও অভিযোজন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি