শিক্ষার্থীদের সুরক্ষায় তিন স্কুলে ফিল্টার ও কার্পেট দিল আল হিলাল ফাউন্ডেশন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২৫ | ৪:৩১
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ফিল্টার ও কার্পেট বিতরণ করেছে সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডেশন। সোমবার সকালে ১৫২নং দক্ষিণ আশিকাটি শহীদ মোহাম্মদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হিলাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ইয়াছিন ফরহাদ রাসেল। তিনি বলেন, “শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আল হিলাল ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে। আগামীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুবিধার্থে আরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।”

অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সঞ্চালনায় ছিলেন আল হিলাল ফাউন্ডেশনের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম খান। তিনি বলেন, “শিক্ষার্থীদের জন্য মৌলিক সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সমাজের সচেতন মানুষদের অংশগ্রহণে এমন কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হতে পারে।”

বিজ্ঞাপন

আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাবেক পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. শাহাদাত খান, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বাবলু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফারুক গাজী, আশিকাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তফা আখন্দ, সাংগঠনিক সম্পাদক মো. আলম মাল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব পাটওয়ারী, সদস্য স্বপন তপাদার, আল হিলাল ফাউন্ডেশনের সিনিয়র সদস্য মামুন খান, শাহাদাত মোল্লা, পলাশ, আলামিনসহ তিন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ফিল্টার ও কার্পেট পেয়ে বিদ্যালয়ের শিক্ষকরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এতে শিক্ষার্থীদের সুপেয় পানি নিশ্চিত হবে এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষার মান আরও উন্নত হবে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে শিক্ষার পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু