
যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুরের ১ মাদক ব্যবসায়ী আটক
Link Copied Successfully!


৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান অভিযানে চাঁদপুর সদর উপজেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বাবুল কে গ্রেফতার করা হয়েছে।
বুধবার(২৬ নভেম্বর) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়।
যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন এলাকা থেকে মাদক ব্যবসায়ী বাবুল (৫০) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।








