অসহায় মেয়ের বিয়ে সম্পন্ন করতে অর্থ প্রদান করলো বাতিঘর মানবকল্যাণ সংস্থা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২২, ২০২৫ | ১০:৩৫
Link Copied Successfully!

একজন অসহায় মেয়ের বিয়ে সম্পন্ন করতে নগদ অর্থ প্রদান করে সহযোগিতা করলেন সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠন।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে তার পরিবারের সদস্যদের হাতে এ সহযোগিতার অর্থ তুলে দেন সংগঠনটির সদস্যরা।

অসহায় ওই মেয়েটি বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নে। ছোট বেলা থেকে নানার বাড়িতে বেড়ে উঠা তার। মা-বাবা খোঁজ না নিলেও ভিক্ষা ভিত্তি করে তাকে লালন পালন করে নানু।

বিজ্ঞাপন

এ বিষয়ে সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থার সভাপতি মো. জাহাঙ্গীর হোসাইন জানান, বাতিঘর মানবকল্যাণ সংস্থা সব সময় গরিব অসহায় মানুষের পাশে থাকে। এই বোনটির সম্মানহানির বিষয়টি চিন্তা করে তার নাম প্রকাশ করা হয়নি। সংগঠনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হয়েছে তার বিয়ে সম্পন্ন করতে।

সংগঠনটির প্রতিষ্ঠা মো. হোসাইন পাটোয়ারী জানান, সমাজের বিভিন্ন বিত্তবানদের থেকে অর্থ সংগ্রহ করে এসব মানবিক কাজ করছি। এই অসহায় মেয়েটির বিয়ে সম্পন্ন করতে হাজীগঞ্জ গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী কাউছার হোসেন লিটন সহ অনেকে আর্থিক সহযোগিতা করেন।

সহযোগিতা প্রদান কালে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক নিরব আহমেদ ও তথ্য গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউসুফ বেপারী।

বিজ্ঞাপন

উল্ল্যেখ, সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখছে। শীতবস্ত্র বিতরণ, সেলাই মেশিন বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা