মুক্তি পেলেন পুলিশের ভুলে কারাবাস করা সেই ভ্যান চালক আমান ছৈয়াল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২১, ২০২৫ | ৬:১০
Link Copied Successfully!

একটি গণমাধ্যমে গেল ১৮ নভেম্বর মঙ্গলবার ‘নামের ভুলে কারাবাস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের দুই দিন পরই পরিবারের কাছে ফিরলেন সেই ভ্যানচালক আমান ছৈয়াল। শুক্রবার দুপুরে জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

সকাল থেকে জেলা কারাগারের সামনে জড়ো হয় তার পরিবার। পরে দুপুরে জেল গেইটের ভিতর থেকে বের হবার পর স্ত্রী-সন্তানদের চোখে আনন্দের কান্না শুরু হয়। বিনা অপরাধে নামের ভুলে একমাস কারাভোগ শেষে পরিবারের কাছে ফিরতে পেরে খুশি আমান ছৈয়াল। সে চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার মোল্লা বাড়িতে ভাড়া থাকেন।

এর আগে বৃহস্পতিবার চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচাজ মো. বাহার মিয়া একটি প্রতিবেদন দাখিল করার পর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ এই সিদ্ধান্ত প্রদান করেন। নামের ভুলে ভ্যান চালক আমান ছৈয়ালকে শুধু জামিন নয়, মামলা থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বিজ্ঞাপন

স্ত্রী, সন্তানের কাছে ফিরতে পেরে বেজায় খুশি আমান ছৈয়াল। ওই সময় তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় টেলিভিশন ও প্রতিনিধির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার পরিবার ও এলাকাবাসী।

ভ্যানচালক আমান ছৈয়ালের আইনজীবী ছিলেন এডভোকেট হারুনুর রশিদ। তিনি জানান, প্রতিবেদনটি দেখার পর থেকে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক খোঁজ-খবর নিয়েছেন। দ্রুত আমানের মুক্তির বিষয়ে ব্যবস্থার তাগিদ দিয়েছেন তিনি। শুধুমাত্র নামের মিল ছিল। আর কিছু মিল ছিল না। সে একজন ভ্যানচালক। ভুল বশত আমানকে কারাবাস করতে হয়। মামলা থেকে অব্যাহতির খবরে আমান ছৈয়ালের পরিবারের মাঝে স্বস্তি ফিরেছে।

আমানের স্ত্রী বলেন, এক মাস ধরে দ্বারে দ্বারে ঘুরেছি। কেউ পাশে দাঁড়ানি। পরে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের কাছে স্বরণাপন্ন হন তিনি। স্বামীকে ফিরে পেয়ে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক মনিরুজ্জামান বাবলুসহ পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বিজ্ঞাপন

মুক্তি পাওয়া আমান ছৈয়াল বলেন, কখনও কারাগারে ছিলাম না। কয়েকদিন অসুস্থ ছিলেন। কারাগারের ভিতরেই ভালো চিকিৎসা সেবা পেয়েছেন। এতো দ্রুত মুক্তি পাবে তা ভাবতে পারেনি। ওই সময় তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ওই টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত বলেন, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন ভাংচুর ও লুটপাটের মামলায় ১৮৫তম আসামী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমান। তার বাবার নাম আবদুর রশিদ। অথচ পুলিশ ভ্যান চালক আমান, তার পিতা মান্নান ছৈয়াল- তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এটি মানবাধিকার লঙ্গনের সামিল। বিষয়টি নিয়ে আদ্যপন্তো নিয়ে প্রতিবেদন করায় ওই টেলিভিশনের কলা-কৌশলীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এর আগে গেল ২০ অক্টোবর চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখায় আমান ছৈয়ালকে। অথচ মামলার এজহারে ১৮৫ নম্বর আসামী আমান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। ৫ আগস্টের পর থেকে সে পলাতক। পরে গেলো ১৮ নভেম্বর দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে নড়েচড়ে বসে প্রশাসন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে