
হাজীগঞ্জে প্রাথমিক শিক্ষকদের কালো ব্যাজ ধারন
Link Copied Successfully!


প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে অসুস্থ শিক্ষিকার মৃত্যুর ঘটনায় কালো ব্যাজ ধারন করেছে শিক্ষকরা।
সোমবার(১৭ নভেম্বর) সকাল থেকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কলোব্যাচ ধারন করেন শোক প্রকাশ করেন। হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার জানান, আমাদের আন্দোলন মতলবের সহকর্মী ফাতেমা বেগমের মৃত্যুতে আমরা আজ সারা দেশের ন্যায় হাজীগঞ্জে কালো ব্যাজ ধারন ও শোক সভা ও দোয়া মুনাজাত হয়েছে।
হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসাইন চৌধুরী বলেন, আমরা আজ যে ভাবে আমাদের এ প্রতিষ্ঠানে কালোব্যাচধারন ও দোয়া মুনাজাত করছি। এবং আহত শিক্ষকদের সুস্থতা কামনা করছি।


তিনি জানান, শিক্ষকের মৃত্যুতে আমাদের সকল শিক্ষক মর্মাহত।








