হাজীগঞ্জে মুখবধিরদের ৭ দফা দাবিতে কর্মসূচী

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৫ | ৬:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সকল মুখবধিরদের(বাক প্রতিবন্ধি) সংগঠন হাজীগঞ্জ বধির ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টি সহ ৭ দফা দাবীতে স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচী করা হয়েছে।

রবিবার(৯ নভেম্বর) সকাল ১০ টায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচীর নেতৃত্ব দেন হাজীগঞ্জ বধির ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। এ সময় অর্ধ শতাধিক মুখবধির অংশ নেন।

স্মারকলিপি গ্রহণ করে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় ও হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়।

বিজ্ঞাপন

৭ দফা দাবীতে মুখবধিররা তুলে ধরেন – প্রত্যেকের ৫ হাজার টাকা ভাতা নিশ্চিত করতে হবে, সংস্থার কার্যালয় স্থাপনে জমি বরাদ্দ দিতে হবে, প্রত্যেককে ভিজিএফ কার্ড ইস্যু ও সরকারি বরাদ্দ নিশ্চিত করতে হবে, আত্মকর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, প্রতিবন্ধীদের কর্মক্ষম করতে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে তফসীলি ব্যাংক হতে সুদমুক্ত ঋণ প্রদান নিশ্চিত করতে হবে, সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশা সুচিকিৎসার জন্য সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বিশেষ ব্যবস্থা রাখা এবং গৃহহীণদের জন্য ঘর নির্মাণের সুব্যবস্থা করতে হবে।

অবস্থান কর্মসূচীতে ৭ দফা দাবী বাস্তবায়নের সর্বোচ্চ কর্মসূচী নিতেও প্রস্তুত বলে জানা যায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর