চাঁদপুরে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৮, ২০২৫ | ৬:১৫
Link Copied Successfully!

চাঁদপুরের জনপ্রিয় সামাজিক সংগঠন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ২০২৬ সালের নবগঠিত ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনের সভাপতি মঞ্জুর হোসেন সজিব ও সাধারণ সম্পাদক সাহাবদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটি এক বছরের জন্য গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

কমিটিতে প্রধান উপদেষ্টার দায়িত্ব মোহাম্মদ ওমর ফারুক কে দিয়ে অনান্য উপদেষ্টাগণ মনির হোসেন, জাকির হোসেন সোহাগ, রবিউল আলম সাদ্দাম, রহমত উল্লাহ পাটোয়ারী, নেয়ামত উল্লাহ, আনোয়ার হোসেন, আহসান হাবীব খাজা, এনামুল হক, এমরান হোসেন, আবু ইউসুফ, মোতাহের হোসেন, মো: মমিন।

সংগঠনের সভাপতি মঞ্জুর হোসেন সজিব বলেন, সম্মিলিতভাবে সামাজিক কাজের মাধ্যমে সমাজে যতটুকু অবদান রাখা যায়, তার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’। মানবিক মূল্যবোধকে ধারণ করে আমরা একে অপরের সহায় হয়ে কাজ করতে চাই। নতুন উপদেষ্টা কমিটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।

সংগঠনের সাধারণ সম্পাদক সাহাবদ্দিন বলেন, ২০১৯ সাল থেকে আমরা মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছি। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তরুণ নেতৃত্ব ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।

বিজ্ঞাপন

নবগঠিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ওমর ফারুক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করায় সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের লক্ষ্য একটাই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা করা। সম্মিলিতভাবে কাজ করলে সমাজে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে।

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই মানবতার সেবায় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে যেতে অঙ্গীকারবদ্ধ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু