বাউবি’র চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রর নবনির্মিত ভবন উদ্বোধন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৫, ২০২৫ | ৮:৩৩
Link Copied Successfully!

চাঁদপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।

০৫ নভেম্বর বুধবার বিকেলে চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ভবনের উদ্বোধন ঘোষণা করেন।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন—

বিজ্ঞাপন

“বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। চাঁদপুরে এই উপ-আঞ্চলিক কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ সহজতর করবে।”

সভাপতিত্ব করবেন বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আনিছুর রহমান। বিশেষ মেহমানের বক্তব্য রাখেন চাঁদপুর সদর-হাইমচর আসনের এমপি পদপ্রার্থী এড. শাহজাহান মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম আবদুল মাননান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মাসুদুর রহমান, এনসিপি জেলা সমন্বয়ক মাহবুব আলম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে চাঁদপুর উপ-আঞ্চলিক পরিচালক ইব্রাহিম খলিল সহ কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর