হাজীগঞ্জ থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৬, ২০২৫ | ২:২০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় থানার মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুকুর চাকমা।

বক্তব্যে তিনি বলেন, থানা জনগণের জন্য উন্মুক্ত। যে কোনো সময় জনগণ থানায় এসে তাদের সমস্যা জানাতে পারেন। আমরা সব সময় জনগণের পাশে থাকতে চাই।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক ।

ওপেন হাউস ডে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা থানার সেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে মতামত ও অভিযোগ তুলে ধরেন।

সভায় অতিথিরা জনগণের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ওসি তদন্ত রাজীব শর্মা ও দায়িত্বরত অফিসারবৃন্দ।

এ সময় আরো বক্তব্য রাখেন ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জাফর ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির শিল্প ও ব্যানিজ্যিক বিষয়ক সম্পাদক মাও আবুল কাশেম, বক্তারা বলেন,বিভিন্ন এলাকায় মাদক,ইভটিজিং,চুরি, কিশোর গ্যাংয়ের সংখ্যা বেড়েছে  পুলিশের সঙ্গে জনগণের সহযোগিতা বাড়লে সমাজ থেকে অপরাধ দমন সহজ হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর