
কচুয়ার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা


চাঁদপুরের কচুয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিকের অবসর জনিত বিদায় সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় পরিচালনা (এ্যাডহক) কমিটির সভাপতি, ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক সহ.প্রধান শিক্ষক মো. আহসান উল্যাহ বাবুলের কাছে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব হস্তান্তর করেন। এসময় স্কুলের শিক্ষকমণ্ডলী , অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তাঁর দীর্ঘায়ু কামনা করে বিদায় প্রদান করেন। সাথে সাথে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সুন্দর ও সফল দায়িত্ব পালনের জন্য দোয়া করেন।
উল্লেখ্য, নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক ১৯৮৮ সালে মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।এরপর মাসনীগাছা উচ্চ বিদ্যালয় শিক্ষকতা করেন ও নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে ২০১২ সালে যোগদান করেন।নানা প্রতিকূলতার মাঝে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে অবসর গ্রহন করেন।










