চাঁদপুরে যাত্রী সেজে অটোচালককে কুপিয়ে হত্যার অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২৫ | ১১:৩৭
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অটোরিকশা চালক শাওন কাজীকে যাত্রী সেজে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার নারায়ণপুর পূর্ব বাদামতলী এলাকায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ সালেহ আহমেদ।

তিনি জানান, অটোচালককে হত্যার ঘটনায় তার মা রোকসানা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। অটোরিকশাটি উদ্ধার করা হয়। হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহত অটোরিকশা চালক শাওন একই উপজেলার বড়দিয়া উত্তর নলুয়া গ্রামের ইকবাল কাজীর ছেলে।

বিজ্ঞাপন

শাওনের ভাই ইয়াছিন ও খালা ফাতেমা বেগম হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়ে বলেন, রাতে অটোরিকশায় যাত্রী সেজে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে প্রথমে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক ফরিদুল ইসলাম জানান, তার মুখমন্ডল ও মাথায় রক্তাক্ত জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়