স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন দাবীতে চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৫ | ৭:১৫
Link Copied Successfully!

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি সহ নেতাকর্মীদের উপর হামলার বিচার,
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবীতে
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে
বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে শহরের বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের
গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি বায়তুল আমান রেলওয়ে জামে মসজিদের সামনে
এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য
রাখেন, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাকির
হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, ওমর সালমান, ফরিদগঞ্জ উপজেলা যুবঅধিকার
পরিষদের আরিফ হোসেন, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি জে এম মানিক, সদর
উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন যুবঅধিকার পরিষদের সভাপতি মাহবুব অলি উল্যাহ প্রমুখ।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যূত্থানের অন্যতম নেতা ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার
পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ নেতাকর্মীদের উপর যে হামলা করা হয়েছে তার তিব্র নিন্দা
প্রতিবাদ জানান। অনতিবিলম্বে হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে, যদি না আনতে
পারে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এছাড়াও ফ্যাসিবাদের অন্যতম দোষর জাতীয়
পার্টি সহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবীও তুলেন বক্তারা।

বক্তারা আরো বলেন, আজ ভিপি নুরুল হক নুরের উপর যে হামলা হয়েছে তা আরেকদিন ফ্যাসিস্ট
বিরোধী বিপ্লবীদের উপরও যে হামলা হবে তার কোন নিশ্চয়তা নেই। বক্তারা সকল ফ্যাসিস্ট বিরোধী
বিপ্লবীদের ঐক্যের আহবান জানিয়েছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো অংশগ্রহণ করেন জেলা গণঅধিকার পরিষদের
যুগ্ম-আহবায়ক নেয়ামত উল্যাহ, আব্দুল কাদের, মাসুম সরকার, সাহিদা আক্তার, নিলুফা আক্তার,
সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক মো. রাশেদুল ইসলাম, সদস্য সচিব মো. আল-
আমিন (সুমন), নারি নেতৃ ইতি আক্তার, মতলব দক্ষিণ উপজেলা যুবঅধিকার পরিষদের সাধারণ
সম্পাদক কাউছার আহমেদ, চাঁদপুর পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানা
নিশান, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম পারভেজ, সাধারণ
সম্পাদক খলিলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ বেপারী, আবু জাফর মিজি, জুলাই
গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা সম্পাদক সাকিব আহমেদ সহ বিভিন্ন উপজেলা ও
ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়