চাঁদপুর তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২০, ২০২৫ | ১২:২৩
Link Copied Successfully!
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, চাঁদপুর শাখার সবক প্রদান অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা প্রধান মো. ইমরান হোসাইন এবং সঞ্চালনা করেন সহকারী শাখা প্রধান হাফেজ মো. আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন—
“আমার অনেক ইচ্ছা, আমার সন্তানদের এই প্রতিষ্ঠানে পড়াশোনা করানোর। আমি বিশ্বাস করি এ প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করলে তারা ভালো মানুষ ও আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর পৌর শাখার আমির অ্যাডভোকেট শাহজাহান খান, মাদ্রাসাতুল এশিয়াতুল উলুমের প্রভাষক আফসার উদ্দিন মিয়াজী, বাইতুল আমিন জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবু জাফর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাউসার আলম এবং প্রবাসী মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ নসিহত করে নতুন বছরের শিক্ষার্থীদের সবক প্রদান করেন দারুল ফজল ইসলামিয়া হাফেজিয়া মাদরাসার পরিচালক মাওলানা আবুল হাসনাত।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র ইশফা এলাহী। শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে। এসময় কায়দা থেকে আমপারায় ২৭ জন শিক্ষার্থী ও আমপারা থেকে নাযেরায় ৭ জন শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সবক গ্রহণকারী শিক্ষার্থীদের পরিচিতি ও স্বাগত বক্তব্য প্রদান করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা চাঁদপুর শাখার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. ইমরান হোসাইন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর