বর্ণাঢ্য আয়োজনে হাজীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মোহাম্মদ ইউছুফ
আপডেটঃ আগস্ট ১৮, ২০২৫ | ৭:২৪
Link Copied Successfully!

‎জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২৫ উপলক্ষে হাজীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
‎
‎সোমবার (১৮ আগস্ট) সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদের সামনে বর্ণাঢ্য সড়ক র‍্যালি ও উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী।

পরবর্তীতে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহীন হোসেনের সভাপতিত্বে ও মো: বিল্লাল হোসেনের সসঞ্চালনায় হাফেজ মোঃ হোসেনের কুরআন তেলওয়াত মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী।

বিজ্ঞাপন

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসিব আবদুল্লাহ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক জয়নাল আবেদিন, ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মজিব, হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মো: ইমাম হোসেন, মৎস্য চাষীদের পক্ষে মো: শহীদুল ইসলাম।

আলোচনা সভা শেষে কৈ মাছ উৎপাদনে হাবিবুর রহমান, কার্প জাতীয় মিশ্র মাছ চাষে শহীদুল্লাহ ও দেশি মাছ চাষে মমতাজ মেম্বারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. আমেনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা এজিএম তাজুল ইসলাম পাটোয়ারী, কালচোঁ দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল, চাঁদপুরের যুব সদস্যরা, মৎস্যজীবী ও মৎস্য চাষীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়