খালেদা জিয়া, তারেক রহমান ও ইঞ্জি. মমিনুল হকের সুস্থতা কামনায় হাজীগঞ্জে দোয়া ও মিলাদ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৭, ২০২৫ | ৮:২৫
Link Copied Successfully!
হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী, তারেক রহমান ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) বিকেলে একটি মসজিদে আসরের নামাজ শেষে মিলাদ, ক্বীয়াম ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব।
হাজীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নানের সার্বিক তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহীম পাটওয়ারী।
উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম ভুট্টো, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন কিরন, এ্যাডভোকেট ওমর ফারুক টিটু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন সাবু, শ্রমিক দলের সাবেক সভাপতি রাশেদ আলম হীরা, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আরজিল হোসেন দীনার, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফ পাটওয়ারী, সাবেক যুগ্ম আহবায়ক মুন্না, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকবর হোসেন হাজী, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিন্টু, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ ইবরাহীম খান, সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ মোস্তফা সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়