কচুয়া উপজেলা আ. লীগের সভাপতি গ্রেফতার

নাছির উদ্দিন
আপডেটঃ আগস্ট ১০, ২০২৫ | ৬:৩৮
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়া উপজেলা আ. লীগের সভাপতি ও উপজেলা পরিষদের দু’বারের চেয়ারম্যান শাহজাহান শিশিরকে গ্রেফতার করেছো গোয়েন্দা পুলিশ। রবিবার (১০ আগষ্ট ২০২৫) ঢাকার মালিবাগের বাসা থেকে গ্রেফতার করে চাঁদপুরে আনা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের গোয়েন্দা পুলিশের (ওসি) ইন্সপেক্টর মো. মজিবুর রহমান।
গ্রেফতারকৃত শাহজাহান শিশিরের স্ত্রী নুরুন্নাহার বলেন, শিশিরের নামে যে কয়েকটা মামলা চলমান সবগুলোতে জামিনে রয়েছে।এখন কোন মামলায় গ্রেফতার করেছে, ডিবি পুলিশ সে বিষয়টি অবগত করেনি। তার স্ত্রী আরো জানান,
শাহজাহান শিশির উপজেলা পরিষদ নির্বাচনে দুই বার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আ. লীগের একটি পক্ষ গেলো নির্বাচনের আগেও বিভিন্ন হামলা মামলা দিয়ে হয়রানি করেছে।বর্তমানে সে অসুস্থ, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
জানতে চাইলে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. মজিবুর রহমান বলেন, শাহজাহান শিশিরকে কচুয়া থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সন্ধ্যায় তাকে আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়