চাঁদপুরে এনসিপির পদযাত্রাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২২, ২০২৫ | ২:৩৮
Link Copied Successfully!
সারাদেশের ন্যায় জুলাই মাস ব্যাপী সব জেলায় এনসিপির পদযাত্রার অংশ হিসেবে চাঁদপুরেও সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০ টায় শহরের বাসস্ট্যান্ড সড়কে পদযাত্রায় অংশ নিবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
এদিকে চাঁদপুরে এনসিপির পদযাত্রাকে ঘিরে আইনশৃংখলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব বলেন, সকল স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এছাড়া বাড়তি নিরাপত্তায় মঞ্চের চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ।
এনসিপির জেলা প্রধান সমন্বয়ক মাহবুব আলম জানান, রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবার  ফেনী-নোয়াখালী-লক্ষীপুরের পদযাত্রা স্থগিত করা হলেও আগামীকাল বুধবার চাঁদপুর ও কুমিল্লার পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে। জেলায় পথযাত্রার পর শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় পথসভা হবার কথা রয়েছে।
এই পথযাত্রায় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও নাসির উদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত