চাঁদপুরে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে দেশজ ফল উৎসব

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৮, ২০২৫ | ৮:৪৪
Link Copied Successfully!
টেবিলে সাজানো বাহারি রকমের দেশজ ফল। ক্ষুদে শিক্ষার্থীরা একে অপরের সাথে এসব ফলের বাহারি নাম ও গুণাবলী তুলে ধরছে। আয়োজন শেষে সেরা শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় দেশজ ফল উৎসবের পুরষ্কার। এমন আয়োজনে মুগ্ধ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। ব্যতিক্রমী এই দেশজ ফল উৎসবে আয়োজন করে চাঁদপুর চিল্ড্রেন একাডেমি।

শনিবার (২৮জুন ) সকালে শহরের ওয়্যারলেছ বাজার এলাকাস্থ চিল্ড্রেন একাডেমির হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর চিলড্রেন একাডেমির পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসার শেখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অধ্যক্ষ মো. কাউছার পাটওয়ারী।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার পাটোয়ারীর সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক আমেনা বেগম, সাবিনা ইয়াসমিন ও নাজমুল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন, সরদার খান প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোহাগ প্রধানীয়া, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য জাকির হোসেন চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী বাবুল সর্দার‌, অভিভাবক মোঃ রাসেল আলম প্রমুখ।

বক্তারা বলেন কোমলমতি শিশুদের দেশীয় ফল চেনানো এবং দেশীয় ফলের গুনাগুন সম্পর্কে জানানোর এই উদ্যোগটি প্রশংসার দাবি রাখে। ‌এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম হারিয়ে যাওয়া দেশীয় ফল সম্পর্কে জানতে পারবে। ‌পাশাপাশি এই উৎসবের অংশ নিতে পেরে শিশুরা যে আনন্দ পেয়েছে, তা তাদের মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু