হাঁস কিনে বাড়ি ফেরা হলো না ইঞ্জিনিয়ার খায়রুল বাসারের 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৯, ২০২৫ | ৮:৫০
Link Copied Successfully!
মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত খায়রুল বাসারের ফাইল ফটো।  -- পপুলার বিডিনিউজ
চাঁদপুরের কচুয়ায় মোটরসাইকেলের ধাক্কায় ইঞ্জিনিয়ার খায়রুল বাসার (৩২) নামের এক সিমেন্ট কোম্পানির কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর তিনআনী বাড়ি সংলগ্ন কচুয়া টু কালিয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি আকিয়ারা গ্রামের গাজী বাড়ীর আমির হোসেনের ছেলে। স্টার সিমেন্ট কোম্পানিতে নোয়াখালী কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বন্ধু মোটরসাইকেল করে রহিমানগর বাজার থেকে হাঁস কিনে বাড়ি ফিরছিলেন খায়রুল বাসার। পথে তিনআনী বাড়ি সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল থেকে নেমে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। এতে তার মাথা ফেটে রক্তক্ষরন হয়। পরে ধাক্কা দেওয়া মোটরসাইকেল চালাক সহ স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুর খবর শুনে ধাক্কা দেওয়া মোটরসাইকেল চালক হাসপাতালে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
নিহতের বাবা আমির হোসেন বলেন, আমার ছেলে তার বন্ধু সহ হাঁস কিনে তাকে রাস্তার নামিয়ে দিলে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেল ধাক্কায় খায়রুলের মৃত্যু হয়। আমার ছেলের ছোট দ্ুিট কন্যা সন্তান রয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান,  মোটরসাইকেল দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায়