২৫ দিন ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১৮, ২০২৫ | ৯:৫৭
Link Copied Successfully!
নিখোঁজ আরাফাত সুলতানা দিনার। -- পপুলার বিডিনিউজ

লক্ষ্মীপুরে আরাফাত সুলতানা দিনার (৩০) নামে এক কলেজ শিক্ষার্থী গত ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার কোনো হদিস মিলছে না। ফলে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়ে পরিবারের মাঝে।

আরাফাত সুলতানা লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দস্তগীর আলম চৌধুরীর মেয়ে। তবে পরিবারের সঙ্গে নানার বাড়ি পৌর ৪ নম্বর ওয়ার্ডের মমতাজ ভিলায় বসবাস করতেন। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন।

আরাফাত সুলতানা নিখোঁজের ঘটনায় গত ২৮ মে তার ভাই আহাদুল ইসলাম আকাশ সদর থানায় সাধারণ ডায়েরি করেন। এর আগে গত ২৫ জুন বিকেলে নানা বাড়ি থেকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আইডিয়াল কলেজ সংলগ্ন বাবার বাড়িতে গিয়ে নিখোঁজ হন তিনি। ২৫ দিনেও তার কোন সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার মা হোসনেয়ারা আক্তার পারভীন ও নানি মমতাজ বেগমসহ পরিবারের সদস্যরা। তাকে উদ্ধারের দাবি জানিয়ে সোমবার (১৬ জুন) পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরাফাত সুলতানা দিনার মা পারভীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে কোথায় আছে, আমরা জানি না। এতদিন হয়ে গেলো তাকে উদ্ধার করা যায়নি। পুলিশ যেন তাকে দ্রুত উদ্ধার করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়।

তিনি বলেন, আমি আমার দুই সন্তান নিয়ে মায়ের বাসা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে থাকি। ঘটনার দিন বিকেল ৩টার দিকে আমাদের বাসা থেকে আমার মেয়ে তার বাবার বাড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অটোরিকশা যোগে যায়। পারিবারিক কাজে আমি তাকে পাঠিয়েছি। সে ওই বাড়িতে গিয়ে আবার রিকশাযোগে ওই বাড়ি থেকে বের হয়। কিন্তু এরপর থেকে বাড়ি ফিরে আসেনি। তার পর থেকে সে নিখোঁজ হয়।

সহকারি পুলিশ সুপার (সার্কেল) রেজাউল হক বলেন আরাফাত সুলতানা নিখোঁজের ব্যাপারে আমরা কাজ করছি ,পুলিশ বিভিন্ন জাগায় খোঁজখবর রাখছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২