
চাঁদপুরে নেই করোনা পরীক্ষা ল্যাব, যেতে হবে কুমিল্লা


চাঁদপুরে নেই করোনা পরীক্ষার ল্যাব। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বেসরকারি অর্থায়নে একটি ল্যাভ থাকলে ৫ আগস্টে করোনার আরটি-পিসিআর ল্যাবের সরঞ্জাম লুটপাট হওয়ায় চাঁদপুর করোনা পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে ল্যাব না থাকায় চাঁদপুরবাসীকে কুমিল্লায় যেতে হচ্ছে।
চাঁদপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় ২০২০ সালের ২৭ জুলাই সাবেক মন্ত্রী দীপু মনি তার বাবার নামে ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাষ্ট এবং চাঁদপুর মেডিকেল কলেজের যৌথ উদ্যােগে আরটি-পিসিআর ল্যাব চালু করেন।
ল্যাবটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কিংবা সিভিল সার্জন কার্যালয়ে করার কথা থাকলে দীপু মনির বাস ভবনে স্থাপন করেন।
এদিকে ৫ আগস্ট সারাদেশের মতো চাঁদপুরে ভাংচুর ও লুটপাট হয়। ওই সময় চাঁদপুর শহরের নতুনবাজার কদমতলা এলাকায় দীপু মনির বাসাও ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে করে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাবের মেশিন ও সরঞ্জাম লুটপাট ও অগ্নিসংযোগ হয়। যার কারণে ল্যাভের এখনো আর কোন অস্তিত্ব নেই। বর্তমানে চাঁদপুরে আরটি-পিসিআর ল্যাব না থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের পাঠানো হচ্ছে কুমিল্লাতে। যার কারণে অনেকেই করোনার উপসর্গ থাকলেও গোপন করে পরীক্ষা করছে না রোগীরা।


তৎকালীন সময়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৪৬ জন। চাঁদপুরে করোনা পরীক্ষা করানোর জন্য কোন পিসিআর ল্যাব নেই বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান চিকিৎসক।








