ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না: গণতান্ত্রিক ছাত্র সংসদ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২১, ২০২৫ | ৭:৫৬
Link Copied Successfully!

ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ ছাড়া পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিএনপির মহাসচিব ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বন্ধু ও বিএনপি মনোনীত উপদেষ্টা’ হিসেবে উল্লেখ করে সংগঠনটি বলেছে, তাঁর মাধ্যমে যেসব উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মনোনীত ও পরিচালিত হচ্ছেন, তাঁদের আসন্ন ঈদুল আজহার আগেই পদত্যাগ করতে হবে।

আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলা হয়েছে। গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গঠিত ছাত্রসংগঠন।

সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্র সংসদের পেজে একটি ফটো কার্ড পোস্ট করা হয়। সেখানে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। এগুলো হলো ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না; মির্জা ফখরুল ইসলামের বন্ধু ও বিএনপি মনোনীত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের মাধ্যমে যেসব উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মনোনীত ও পরিচালিত হচ্ছেন, তাঁদের ঈদুল আজহার আগেই পদত্যাগ করতে হবে এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ (পথনকশা) ঘোষিত না হলে আন্দোলন ক্যাম্পাস থেকে রাজপথে ছড়িয়ে যাবে।

বিজ্ঞাপন

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একই লেখা স্ট্যাটাস হিসেবে পোস্ট করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি